স্বদেশি এলিসন রিস্কিকে হারিয়ে স্টানফোর্ড টেনিসের ফাইনালে উঠেছেন শীর্ষ বাছাই যুক্তরাষ্ট্রের ভেনাস উইলিয়ামস। ফাইনালে ভেনাস লড়বেন তৃতীয় বাছাই অস্ট্রেলিয়ার জোহান্না কোন্তার বিপক্ষে।
সেমিফাইনালে রিস্কির বিপক্ষে ফেভারিট হিসেবেই খেলতে নামেন ভেনাস। তাই শুরুটা দারুণই হয়েছিলো তার। ৬-১ গেমে প্রথম সেট জিতে নেন ভেনাস। তবে পরের সেটেই ঘুড়ে দাঁড়ানোর চেষ্টা করেন রিস্কি। ফলে দ্বিতীয় সেটটি গড়ায় টাইব্রেকারে। তবে সেখানে ৭-৬ (৭/২) গেমে জিতে ফাইনালের টিকিট পান ভেনাস।
ফাইনালে নিশ্চিত হবার পর ভেনাস বলেন, ‘অলিম্পিকের আগে এই টুর্নামেন্টের শিরোপা জিততে চাই। লক্ষ্য পূরণ থেকে এক ধাপ দূরে আমি। তবে ফাইনালে উঠতে পেরে দারুণ লাগছে।’
