বাংলাদেশ ক্রপ প্রোটেকশন অ্যাসোসিয়েশনের (বিসিপিএ) নতুন কমিটি গঠিত হয়েছে। সম্প্রতি সংগঠনের ৩৯তম বার্ষিক সাধারণ সভায় এ কমিটি গঠিত হয়। কৃষিবিদ একেএম আজাদ সভাপতি এবং কৃষিবিদ মো. হাবিবুর রহমান মহাসচিব নির্বাচিত হয়েছে। ১২ সদস্য বিশিষ্ট কমিটির অন্যরা হলেন মো. মিজানুর রহমান সহ-সভাপতি, মোহাম্মদ সাইফুল্লাহ বিশ্বাস যুগ্ম মহাসচিব, কৃষিবিদ এস এম খালেদ সাংগঠনিক সম্পাদক, কৃষিবিদ মো. সিরাজুল ইসলাম প্রচার সম্পাদক, কৃষিবিদ মো. কবির উদ্দিন ট্রেজারার নির্বাচিত হয়েছেন। এছাড়া আতাউর রহমান খান, এম সাইদুজ্জামান, কৃষিবিদ একেএম শাহাদাত্ হোসেন, কৃষিবিদ মোহাম্মদ রিয়াজ উদ্দিন আহম্মেদ এবং ড. মো. মাহবুবুর রহমান কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন। - প্রেস বিজ্ঞপ্তি
