ইডেন কলেজ থেকে জিহাদী বইসহ ৫ ছাত্রী আটক

আপডেট : ২৫ জুলাই ২০১৬, ০৮:২১
 
রাজধানীর ইডেন মহিলা কলেজ হোস্টেল থেকে জিহাদী বইসহ পাঁচ ছাত্রীকে আটক করা হয়েছে। গত শনিবার ও রবিবার কলেজ কর্তৃপক্ষ রুমে রুমে তল্লাশি চালিয়ে এই পাঁচজনকে আটক করে পুলিশে দিয়েছে। 
 
ইডেন কলেজের অধ্যক্ষ গায়ত্রী চ্যাটার্জী জানান, গত শনিবার দিবাগত রাতে কলেজের শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে কলেজ সুপারসহ কয়েকজন শিক্ষক তল্লাশি চালান। সেখানে অনেক ‘জিহাদী’ বই পাওয়া যায়। সেখান থেকে প্রথমে দুইজনকে ধরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে পুলিশে দেয়া হয়েছে। এরপর রবিবার দুপুরে আবারও দ্বিতীয় দফায় অভিযান চালান শিক্ষকরা। এ অভিযানেও অনেক ‘জিহাদী’ বই জব্দ করা হয়। তখন আরো তিনজনকে আটক করে পুলিশে দেয়া হয়েছে।
 
লালবাগ থানার ওসি মনিরুজ্জামান জানান, আমরা পাঁচজনকে জিজ্ঞাসাবাদ করছি। তবে এখনো কাউকে গ্রেফতার করা হয়নি।