বেইজিংয়ে বন্যপ্রাণীর একটি পার্কে ভ্রমণের সময় বাঘের আক্রমণের শিকার হয়ে মারা গেছে এক নারী। এ সময় অপর এক নারী বাঘের আক্রমণে আহত হয়। তাকে হাসপাতালে নেয়া হয়েছে বলে পার্ক কর্তৃপক্ষের বরাত দিয়ে জানায় বিবিসি।
সিসিটিভি ইউটিউবে প্রকাশিত ফুটেজে দেখায়, একজন নারী পার্কের রাস্তায় থামানো একটি গাড়ি থেকে নেমে অপর পাশে খোলা দরজার কাছে দাড়ায়। এ সময় খুব দ্রুত সেখানে একটি বাঘ পৌঁছে তাকে আক্রমণ করে। এ সময় গাড়িতে থাকা অপর এক পুরুষ বাঘটির পিছু নেয়ার চেষ্টা করে। এ সময় গাড়ির পেছনের সিট থেকে একজন নারী দৌড়ে বাঘটির পিছু নেয়।
বিবিসি জানায়, প্রথমে বাঘের আক্রমণের শিকার হওয়া নারীটি বেঁচে আছে। তাকে হাসপাতালে নেয়া হয়েছে। কিন্তু তাকে বাঁচাতে ছুটে যাওয়া অপর নারী বাঘের আক্রমণে মারা গেছে। এ সময় পুরুষটি বাঘের কাছাকাছি না যাওয়ায় সে আহত হয়নি।
এদিকে ফুটেজে আরো দেখা যায়, বাঘটি আক্রমণ করার ১০ সেকেন্ড পরেই সেখানে পৌঁছে যায় পার্কের নিরাপত্তায় নিয়োজিত গাড়ি। কিন্তু তারা একজন নারীকে বাঁচাতে ব্যর্থ হয়। বাঘের আক্রমণে সেই নারী কয়েক সেকেন্ডের মধ্যেই মারা যায়। বিবিসি।
