বগুড়ায় হরতাল-বিরোধী মিছিল

আপডেট : ২৫ জুলাই ২০১৬, ১১:৩৯
বগুড়ায় বিএনপির অর্ধদিবস হরতাল আহ্বানের প্রতিবাদে  স্বেচ্ছাসেবক লীগ বিক্ষোভ-মিছিল ও সমাবেশ করেছে।
 
সোমবার সকাল নয়টার দিকে শহরের সাতমাথা সংলগ্ন টেম্পলরোডে দলীয় কার্যালয়ের সামনে থেকে হরতালবিরোধী বিক্ষোভ মিছিলটি বের হয়। শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মিছিলটি পুনরায় দলীয় কার্যালয়ের সামনে সমবেত হয়।
 
এতে জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আসাদুর রহমান দুলু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাকির হোসেন নবাব, যুগ্ম সাধারণ সম্পাদক জুলফিকার রহমান শান্ত ও সাংগঠনিক সম্পাদক লুৎফুল বারী বাবু প্রমুখ বক্তব্য রাখেন।