লালপুরে ২ মাস পর শিশুর লাশ উত্তোলন

আপডেট : ২৫ জুলাই ২০১৬, ১৭:৫৫
নাটোরের লালপুর উপজেলার মহারাজপুর  গ্রামের পলি খাতুন (৯) নামে এক শিশুর লাশ ময়নাতদন্তের জন্য ২ মাস পর সোমবার কবর থেকে উত্তোলন করা হয়।
 
আদালতের নির্দেশে লালপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শফিকুর আলমের উপস্থিতিতে তার লাশ উত্তোলন করা হয়। পলি মহারাজপুর গ্রামের আব্দুর রহমানের মেয়ে এবং রামকৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির ছাত্রী।
 
জানা যায়, ২৬ মে বাড়ির লোকজনকে না জানিয়ে ভাবির (বড় ভাইয়ের তালাক দেয়া বউ) সঙ্গে দেখা করতে যাওয়ার অপরাধে বড় ভাই মিলন পলিকে মারধর করে। পরে তার মৃত্যু হয়। পলি গলাই দড়ি দিয়ে আত্মহত্যা করেছে বলে  স্থানীয় চেয়ারম্যানকে জানিয়ে রাতেই তাকে দাফন করে।