হবিগঞ্জে বাস খাদে পড়ে আহত ৩০

আপডেট : ২৫ জুলাই ২০১৬, ১৮:০৯
হবিগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে নারীসহ কমপক্ষে ৩০ যাত্রী আহত হয়েছেন।
 
সোমবার বিকেল ৪টার দিকে হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের ধুলিয়াখালের আমতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহতদের সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৪টার দিকে হবিগঞ্জ থেকে যাত্রী নিয়ে একটি লোকাল বাস মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলের উদ্দেশ্যে ছেড়ে যায়। বাসটি উল্লেখিত স্থানে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এক পর্যায়ে বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। তাৎক্ষণিক স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে।