পাকিস্তানে সন্তানদের সাথে রাখতে পারবে না ভারতীয় কূটনীতিকরা

আপডেট : ২৫ জুলাই ২০১৬, ২০:৪৫
ভারতের যেসব কূটনীতিক পাকিস্তানে কর্মরত রয়েছেন তারা তাদের সন্তানদের সাথে রাখতে পারবেন না। ইসলামাবাদে স্কুল থেকে বাচ্চাদের বের করে নিতেও ভারত সরকার কূটনীতিকদের নির্দেশ দিয়েছে। কাশ্মির নিয়ে দেশ দুটির মধ্যে উত্তেজনার মধ্যে ভারত এই সিদ্ধান্ত নিলো।
 
ভারতের গণমাধ্যমগুলো জানিয়েছে, ইসলামাবাদে নিযুক্ত কূটনীতিকরা পড়ালেখার জন্য তাদের সন্তানদের নিজ দেশে ফেরত পাঠাতে পারবেন। সন্তানদের সঙ্গে রাখার জন্য তারা চাইলে ভারতেও ফিরে আসতে পারবেন।
 
দিল্লির এই নির্দেশের অর্থ হল, পাকিস্তানে নিযুক্ত ভারতীয় কূটনীতিকরা স্কুল পড়ুয়া সন্তানদের তাদের সঙ্গে রাখতে পারবেন না। পরবর্তীতে যারা পাকিস্তানে কূটনীতিক হিসেবে নিযুক্ত হবেন তাদের ক্ষেত্রেও এই বিষয়টি কার্যকর হবে। তবে কূটনীতিকদের স্ত্রী সাথে রাখার ক্ষেত্রে কোন বিধিনিষেধ দেয়া হয়নি।
 
ইসলামাবাদের আমেরিকান স্কুলে এখন প্রায় ৫০ জন শিক্ষার্থী পড়া লেখা করছে যাদের অভিভাবক ভারতীয় দূতাবাসে কর্মরত রয়েছেন। এই সিদ্ধান্তের ইসলামাবাদের স্কুল ছাড়তে হবে ওই শিক্ষার্থীদের। সূত্র: টাইমস অব ইন্ডিয়া