গাজীপুরের আশুলিয়ায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ২৪ যাত্রী আহত হয়েছে। আহতরা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজি বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
পুলিশ জানায়, মঙ্গলবার সকাল পৌনে ১০টার দিকে গাজীপুরের শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজি বিশেষায়িত হাসপাতালের পাশে নবীনগর-চন্দ্রা মহাসড়কে যাত্রীবাহী বাসটি অপর একটি বাসকে অতিক্রম করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় বাসটি হাসপাতালের পাশের ওই পুকুরে পড়ে যায়। এতে যাত্রীবাহী বাসটির ২৪ জন আহত হন। স্থানীয়রা উদ্ধার করে তাদের ওই হাসপাতালে ভর্তি করায়।
চক্রবর্তী পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ফজলুর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, বাসটি উদ্ধারের চেষ্টা চলছে।
