ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় পরোয়ানাভুক্ত পলাতক চার আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, লিয়াকত আলী (৫৭), আদম আলী (৫৫), সজিব (২২) ও দোলোয়ার হোসেন (১৮) । তারা উপজেলার মৈশাদিয়া গ্রামের বাসিন্দা।
মঙ্গলবার পুলিশ তাদের ময়মনসিংহের আদালতে পাঠিয়েছে। পুলিশ জানায়, সোমবার রাতে তাদের গ্রেফতারে অভিযান চালানো হয়।
মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মাহবুবুল হক তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
