সিরাজগঞ্জে বন্যার পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু

আপডেট : ২৬ জুলাই ২০১৬, ১২:০৬
সিরাজগঞ্জের এনায়েতপুরের খুকনীতে বন্যার পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। এরা হলো, তাঁত ব্যবসায়ী হাজী খোরশেদ আলীর ছেলে আবু হুরায়রা (৩) ও তাঁত শ্রমিক ফুলচাঁন আলীর মেয়ে ফাইমা খাতুন (২)। তারা সম্পর্কে মামা-ভাগ্নে।
 
নিহতদের পরিবারের সদস্যরা জানায়, মঙ্গলবার সকালে পরিবারের অজান্তে ওই দুই শিশু বাড়ির পাশে বন্যার পানিতে পড়ে যায়। পরে তাদের লাশ ভেসে উঠলে স্বজনেরা উদ্ধার করে।
 
শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আহমেদ তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, দুই পরিবারকে আর্থিক সহায়তা দেয়া হবে।