মানিকগঞ্জে সন্দেহভাজন চার জঙ্গি আটক

আপডেট : ২৬ জুলাই ২০১৬, ১৫:১৫
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার চারটি ইউনিয়নে অভিযান চালিয়ে সন্দেহভাজন পাঁচ জঙ্গিকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে দেশীয় অস্ত্রসহ জিহাদি বেশ কিছু পোস্টার-লিফলেট জব্দ করা হয়েছে।
 
মঙ্গলবার ভোর ছয়টা থেকে উপজেলার চরকাটারি, বাটামারা, বাগুটিয়া ও জিয়ানপুর ইউনিয়নে যৌথ বাহিনী এ অভিযান শুরু করে। অভিযান অব্যাহত রয়েছে। আটকরা হলেন, বাগুটিয়া ইউনিয়নের আবুল বাশার (৫০), ঈশাক আলী (৪২) ও শাহ আলম (৪০) এবং জিয়ানপুর ইউনিয়নের বাসিন্দা ও জিয়ানপুর মাদরাসার শিক্ষক নজরুল ইসলাম (৪৯) এবং এক সময়ের চর এলাকায় ডাকাত চেনতন ডাকাত (৬২)।
 
মানিকগঞ্জের পুলিশ সুপার মাহফুজুর রহমান বলেন, ‘পুলিশ হেড কোয়ার্টারের নির্দেশে সারা দেশের চর এলাকাগুলোতে জঙ্গিবাদ-সন্ত্রাস মোকাবিলায় এ অভিযান পরিচালিত হচ্ছে। অভিযান শেষে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।’