ঠাকুরগাঁওয়ে ভিমরুলের কামড়ে শিশুর মৃত্যু

আপডেট : ২৭ জুলাই ২০১৬, ১২:০৪
ঠাকুরগাঁও সদর উপজেলায় ভিমরুলের কামড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশু জাকের উল্লাহ (৩) উপজেলার শিবগঞ্জ গ্রামের নাসিরুলের ছেলে।
 
পরিবার জানায়, মঙ্গলবার বেলা ১১টার দিকে শিশু জাকের উল্লাহ বাড়ির উঠানে খেলা করছিল। এ সময় কয়েকটি ভিমরুল তাকে কামড় দেয়। এতে ঘটনাস্থলে শিশুটি অসুস্থ হয়ে পড়ে। তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসালয়ে নিয়ে গেলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
 
চিকিৎসক ডা. জাহাঙ্গীর আলম বলেন, ‘ভিমরুল খুবই বিষাক্ত পোকা। যেহেতু শিশু তাই ব্যথা সহ্য না করতে পারায় তার মৃত্যু হয়েছে।’
 
জামালপুর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম চৌধুরী তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।