দেশের বাজারে ফ্যাশন আর ব্যবহারবান্ধব ফিচার নিয়ে এই সময়ের সবচেয়ে পাতলা ও হালকা ওজনের কনভার্টেবল ল্যাপটপ আনল কম্পিউটার সোর্স।
মাত্র দশমিক ৬২ ইঞ্চি পুরুত্বের এই টাচ স্ক্রিনের ল্যাপটপটি প্রয়োজনে ভাঁজ করে স্লেটের মতো ব্যবহার করা যায়। দাঁড়িয়ে কিংবা বসে, এমনকি চিৎ হয়ে বালিশে হেলান দিয়েও ব্যবহার করা যায়।
বিশ্বনন্দিত এইচপি ব্র্যান্ডের ১৩.৩ ইঞ্চি প্রশস্ত টাচ স্ক্রিনের কোর আই সেভেন প্রসেসর চালিত এক্স৩৬০ মডেলের কনভার্টেবল ল্যাপটপটির ওজন এক কেজির কিছু বেশি। গঠন ও আকার বান্ধবতার কারণে চাইলে ভ্যানিটি ব্যাগেও বহন করতে পারবেন ফ্যাশন দুরস্ত নারী।
IMG0
এতে ইন্টেল এইচডি গ্রাফিক্স, ৮জিবি র্যাম ও ২৫৬জিবি এসএসডি হার্ডডিস্ক। সঙ্গে আছে আইসল্যান্ড স্টাইল ব্যাকলিট কিবোর্ড, মাল্টিফরমেট এসডি মিডিয়া কার্ড রিডার, এইচপি সাপোর্ট অ্যাসিটেন্ট ও রিকভারি ম্যানেজার অ্যাপস।
৬৪ বিটের অরিজিনাল উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম সমন্বিত ল্যাপটপটিতে দেয়া হচ্ছে দুই বছরের বিক্রয়োত্তর সেবা। এক চার্জে চলে ছয় ঘণ্টার উপর। এর মূল্য এক লাখ ৩৭ হাজার ৫০০ টাকা।
