গুলশান হামলায় নিহত উজ্জ্বলের সহযোগী আটক

আপডেট : ২৬ জুলাই ২০১৬, ১৫:১৯
গুলশানে জঙ্গি হামলার সময় সেনাবাহিনীর অপারেশন ‘থান্ডার বোল্টে’ নিহত জঙ্গি উজ্জ্বলের সহযোগী আমিরুল ইসলাম নামে এক যুবককে আটক করেছে আশুলিয়া থানা পুলিশ।
 
গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলাবার ভোরে পুলিশ তাকে আটক করে। এর আগে মিলন নামে উজ্জ্বলের আরো এক সহযোগীকে আটক করা হয়।
তবে তদন্তের স্বার্থে আমিরুলকে আশুলিয়ার কোন এলাকা থেকে আটক করা হয়েছে তা জানায়নি পুলিশ।
 
আটক আমিরুলকে নিয়ে আরো অভিযান চালানো হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।