সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ অভিযানে জামায়াতের এক কর্মীসহ ৫২ জনকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার ডিআইওয়ান মিজানুর রহমান জানান, আটকদের মধ্যে সাতক্ষীরা সদর থানা থেকে ১৭ জন, কলারোয়া থানা থেকে পাঁচজন, তালা থেকে দুইজন, কালিগঞ্জ পাঁচজন, শ্যামনগরে তিনজন, আশাশুনিতে পাঁচজন, দেবহাটায় ১০ জন ও পাটকেলঘাটা থানা থেকে পাঁচজনকে আটক করা হয়। এর মধ্যে কলারোয়ায় আটকের ৫ জনের একজন জামায়াত কর্মী। আটকদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে থানায় মামলা রয়েছে।
