ফ্রান্সে গির্জায় বন্দুকধারীদের হামলায় যাজক নিহত

আপডেট : ২৬ জুলাই ২০১৬, ১৬:৫৫
ফ্রান্সের রুয়েনে গির্জায় দুই বন্দুকধারীর হামলায় যাজক নিহত হয়েছে। ফ্রান্সের গণমাধ্যম ও পুলিশের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে এই কথা।
 
বন্দুকধারীরা রুয়েনে সেন্ট এতিয়েনে ডু রোভরেই এর প্রার্থনার সময়ে হামলা করে যাজক, দুইজন নান এবং আরো কয়েকজন সাধারণ মানুষ রয়েছে। ফরাসি একটি টেলিভিশন জানিয়েছে, দুই জিম্মিকারী পুলিশের গুলিতে নিহত হয়েছে। কমপক্ষে একজন আহত ব্যক্তিকে চিকিৎসা দেয়া হচ্ছে।
 
বর্তমানে এলাকাটি ঘিরে রেখেছে পুলিশ এবং স্থানীয় জনগণকে ঘটনাস্থল থেকে দূরে থাকতে পরামর্শ দেয়া হয়েছে। হামলাকারীদের পরিচয় কিংবা উদ্দেশ্য সম্পর্কে জানা যায়নি। বাস্তিল ডে-তে ট্রাক চালিয়ে ৮৪ জনকে হত্যা করার পরে ফ্রান্স সর্বোচ্চ সতর্কাবস্থায় আছে। ওই হামলার দায় স্বীকার করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট। বিবিসি।