গোপালগঞ্জে নারীর লাশ উদ্ধার

আপডেট : ২৬ জুলাই ২০১৬, ১৬:৫৯
গোপালগঞ্জে নিহারুন বেগম (৬০) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
 
মঙ্গলবার দুপুরে সদর উপজেলার বনগ্রামের একটি ডোবা থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। নিহারুন বেগম গোপালগঞ্জ সদর উপজেলার তেতুলিয়া গ্রামের মকবুল  শেখের স্ত্রী।
 
গোপালগঞ্জ সদর বৌলতলী পুলিশ ফাঁড়ির এসআই মো. ফরিদুল ইসলাম জানান, দুপুরে স্থানীয়রা বনগ্রাম পশ্চিমপাড়ার একটি ডোবার মধ্যে লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে লাশটি উদ্ধার করে।