তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোয়ান আগামী ৯ আগস্ট রাশিয়া সফরে যাচ্ছেন। গত বছর একটি রুশ যুদ্ধবিমান ভূপাতিত হওয়ায় দুই দেশের ক্ষতিগ্রস্ত সম্পর্কের উন্নতি ঘটার পর ভ্লাদিমির পুতিনের সঙ্গে এটি হবে তার প্রথম সরাসরি সাক্ষাত।
মঙ্গলবার তুরস্কের উপ-প্রধানমন্ত্রী মেহমেত সিমসেক একথা জানান। তিনি জানান, রাশিয়া সফরকালে প্রেসিডেন্ট এরদোয়ান সেন্ট পিটার্সবার্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাত করবেন। উল্লেখ্য, সিরিয়া সীমান্তের কাছে রাশিয়ার একটি যুদ্ধবিমান তুরস্কের আকাশ সীমা লঙ্ঘন করায় তুরস্কের একটি যুদ্ধবিমান মস্কোর ওই বিমানকে ভূপাতিত করার পর ২০১৫ সালের নভেম্বর মাসে মস্কো ও আঙ্কারার মধ্যে সম্পর্কের চরম অবনতি ঘটেছিল। এএফপি।
