ইটনায় বিদ্যুৎস্পৃষ্টে ৩ নৌযাত্রীর মৃত্যু

আপডেট : ২৬ জুলাই ২০১৬, ১৭:৩৭
কিশোরগঞ্জের ইটনা উপজেলার নূরপুর গ্রাম সংলগ্ন হাওরে বিদ্যুৎস্পৃষ্টে ইঞ্জিনচালিত নৌকার তিন যাত্রীর মৃত্যু হয়েছে।
 
মঙ্গলবার বিকাল ৩টার দিকে ঘটনা ঘটে। এই ঘটনায় আহত হয়েছেন আরো সাতজন।
 
নিহতরা হলেন- রংপুরের মিঠামইন উপজেলার শান্তিপুর গ্রামের আ. রহিম (৫০), মামুদপুর গ্রামের আফাজউদ্দিন (৩০) ও চকেশ্বর গ্রামের সজীব (২৮)।
 
আহত হীরা মিয়া (৩০), জাকির হোসেন (২৮), জাহাঙ্গীর (২০), শফিকুল ইসলাম (৩২), ফুল মিয়া (৩৫), রতন মিয়া (৩২) ও নজরুলকে (৩৫) ইটনা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
স্থানীয়রা জানান, ইঞ্জিনচালিত নৌকাটি ইটনা উপজেলা সদরের নতুনবাজার থেকে যাত্রী নিয়ে মিঠামইন উপজেলার ঢাকি-চারিগ্রামে যাচ্ছিল। নৌকাটি নূরপুর গ্রাম সংলগ্ন চিলনী হাওর পার হওয়ার সময় নৌকার ছাদের ওপর বসা যাত্রীরা পল্লী বিদ্যুতের তারে সংস্পর্শে আসলে হতাহতের ঘটনা ঘটে।
 
ইটনা থানার ওসি আ: মালেক জানান, নিহতদের লাশ স্বজনদের নিকট হস্তান্তর করা হবে।