বর্ধিত সভায় প্রধান অতিথি হিসাবে বাংলাদেশ আওয়ামী যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী উপস্থিত থাকার সম্মতি জ্ঞাপন করেছিলেন। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে উপস্থিত থাকতে পারেন নাই। ঢাকা মহানগর উত্তর সভাপতি মাইনুল হোসেন খান নিখিল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন এর পরিচালনায় বিশেষ বর্ধিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ সাধারণ সম্পাদক মোঃ হারুনুর রশীদ। আরও উপস্থিত ছিলেন-সম্পাদক মন্ডলীর সদস্য কাজী আনিসুর রহমান, মিজানুল ইসলাম মিজু, ঢাকা মহানগর উত্তর সহ-সভাপতি জাফর ইকবাল, জলিলুর রহমান, মজিবর রহমান বাবুল, সাবুল বাশার, যুগ্ম-সম্পাদক তাসভীরুল হক অনু, শিকদার হাসান সোবাহান, হারুন ভূইয়া, সাংগঠনিক সম্পাদক খায়রুল উদ্দিন আহমেদ, সিদ্দিক বিশ্বাস শাহাদাত হোসেন সেলিম, সিবলী সাদিক, দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুদ, উপ-দপ্তর সম্পাদক এ.এইচ.এম কামরুজ্জামান কামরুল প্রমুখ।
