আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক জঙ্গি ও সন্ত্রাসমুক্ত ডিজিটাল বাংলাদেশ গড়তে বাংলাদেশ ছাত্রলীগের প্রতিটি নেতা-কর্মীদের অতন্দ্র প্রহরী হিসেবে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদ ভবনে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ আয়োজিত এক বর্ধিত সভা ও কর্মশালা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জাহাঙ্গীর কবির নানক বলেন, ছাত্রলীগের রয়েছে দীর্ঘ সংগ্রাম, ইতিহাস ও ঐতিহ্যের ইতিহাস। এ ইতিহাসকে সমুন্নত রাখতে স্ব-স্ব মেধা, শ্রম ও মননের সদ্ব্যবহার নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, অতীতে ছাত্রলীগ যেভাবে বিএনপি-জামায়াতের অগ্নি সন্ত্রাসের বিরুদ্ধে রাজপথ কাঁপিয়েছিল, তেমনিভাবে সাধারণ ছাত্র সমাজকে সাথে নিয়ে জঙ্গিবাদের শেকড় উপড়ে ফেলতে হবে।
