মানবতা বিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাসেম আলীকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মঙ্গলবার দুপুরে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ স্থানান্তর করা হয়েছে।
ওই কারাগারের জেলার মো. নাশির আহমেদ জানান, কঠোর নিরাপত্তায় প্রিজনভ্যানে করে মঙ্গলবার দুপুর ১২টার দিকে মীর কাসেম আলীকে কাশিমপুর কারাগার-২ এ আনা হয়। গত রমজান মাসে তাকে কাশিমপুর থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নেয়া হয়েছিল।
