লোহাগাড়ায় অস্ত্র ও মাদকসহ আটক ৪

আপডেট : ২৭ জুলাই ২০১৬, ০৯:৫৩
 
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বিভিন্নস্থানে মঙ্গলবার সন্ধ্যায় অভিযান চালিয়ে অস্ত্র ও মাদকসহ চারজনকে আটক করেছে পুলিশ। 
 
জানা যায়, এস আই সোলাইমান উপজেলার চুনতি খান দিঘী এলাকায় একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে একটি রাইফেল ও চার রাউন্ড গুলিসহ সীতাকুণ্ডের নডালিয়ার আবুল কাশেমের ছেলে মোহাম্মদ আলম (২৬), চুনতি হোটেল মিডওয়ে এলাকা থেকে এক হাজার পিস ইয়াবাসহ যশোরের বিরামপুর এলাকার ইউনুছ আলীর ছেলে জাহিদ হাসান (২৭) ও ৪০০ পিস ইয়াবাসহ আনোয়ারা হাইধর এলাকার জানে আলমের ছেলে মাহফুজ আলমকে (২৮) আটক করে। 
 
অপর এক অভিযানে বড়হাতিয়া থেকে ওই এলাকার হাজির পাড়ার মৃত রাজা মিয়ার ছেলে আবুল হাশেমকে (৩৮) ৪০ লিটার চোলাই মদসহ আটক করে। 
 
ওসি মো. শাহ জাহান পিপিএম জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলা রজু করা হয়েছে।