সাতক্ষীরায় গ্রেফতার ৪৩

আপডেট : ২৭ জুলাই ২০১৬, ১৪:৪০
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ অভিযানে জামায়াত-শিবিরের ১০ কর্মীসহ ৪৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
 
মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
 
জেলা পুলিশের বিশেষ শাখার ডিআইওয়ান মিজানুর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, জেলা সদর উপজেলায় ১৮ জন, কলারোয়ায় তিনজন, তালায় দুইজন, কালিগঞ্জে ছয়জন, শ্যামনগরে পাঁচজন, আশাশুনিতে পাঁচজন, দেবহাটায় দুইজন ও পাটকেলঘাটায় দুইজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে থানায় মামলা রয়েছে।