তিউনিশিয়ায় সরকারি বেতন বাড়ানোর দাবিতে লাখো মানুষের বিক্ষোভ

আপডেট : ২২ নভেম্বর ২০১৮, ২১:৩৯

সরকারি কর্মজীবীদের বেতন বাড়াতে সম্মত না হওয়ায় তিউনিশিয়ায় গতকাল বৃহস্পতিবার প্রায় সাড়ে ছয় লাখ মানুষ বিক্ষোভ করেছে। দেশব্যাপী ধর্মঘটে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, পৌরসভা ও মন্ত্রণালয়ের অফিস-গুলো অচল হয়ে পড়ে।

তিউনিশিয়ার অর্থনীতি খুবই অস্থিতিশীল হয়ে পড়েছে। এ মাসের শুরুতে সরকারি বেতন বাবদ খরচ না বাড়ানোর ব্যাপারে তিউনিশিয়াকে সতর্ক করে আইএমএফ। এতে দেশটি ঋণ সংকটে পড়তে পারে এবং মূল্যস্ফীতি প্রকট হতে পারে।

সরকারি কর্মচারী ইউনিয়নের নেতা বলেন, জীবনমান অনেক নেমে গেছে। বেতন না বাড়ালে চারিদিকে ক্ষুধার্ত মানুষ দেখা যাবে। সরকার আইএমএফ-এর কথায় চলছে। তিউনিশিয়া সরকার ২০২০ সালের মধ্যে সরকারি বেতন বাবদ খরচ জিডিপির ১৫ ভাগ থেকে ১২ ভাগে কমিয়ে আনতে চাচ্ছে।