চট্টগ্রামে মৃদু ভূমিকম্প

আপডেট : ২৭ জুলাই ২০১৬, ১৩:৪০
 
বন্দরনগরী চট্টগ্রামে মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। বুধবার বাংলাদেশ সময় সকাল ১০টা ২০ মিনিট ৩০ সেকেন্ডে এই কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৯।
 
আবহাওয়া অধিদফতর বলেছে, ঢাকা থেকে ৫০৫ কিলোমিটার দক্ষিণ পূর্বে মিয়ানমারের পাকুক্কু এলাকায় ভূমিকম্পটির উৎপত্তিস্থল। 
 
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, এই ভূকম্পনের কেন্দ্র ভূপৃষ্ঠের ৯৭ দশমিক ৫ কিলোমিটার গভীরে।