বিশ্ববিদ্যালয় রিপোর্টার
পুনরায় ডাকসু নির্বাচনের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ছাত্রলীগ (বিসিএল)। গতকাল বৃহস্পতিবার দুপুরে জাসদ (ইনু) সমর্থিত এই ছাত্র সংগঠনের বিক্ষোভ অনুষ্ঠিত হয়। ক্যাম্পাসের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে কলা ভবনের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যে দিয়ে মিছিলটি শেষ হয়।
এসময় বক্তারা ফল ঘোষণায় কারচুপির অভিযোগ এনে ঘোষিত ফল বাতিল করে অতিদ্রুত পুনঃনির্বাচনের দাবি জানান। সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগ (বিসিএল) এর সভাপতি মো. শাহজাহান আলী সাজু, সাধারণ সম্পাদক গৌতম শীল, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মাহফুজুর রহমান রাহাত, সাধারণ সম্পাদক শাহরিয়ার রহমান বিজয়, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মামুন আহমেদ মায়া, প্রচার সম্পাদক এস এম সালাউদ্দিন খোকন, দফতর সম্পাদক নোমান আহমেদসহ কেন্দ্রীয় সংসদ ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীরা।
