চৌহালীতে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত

আপডেট : ২৭ জুলাই ২০১৬, ১৪:১৬
সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। মৃত আব্দুল জলিল (৬৫) রুপনাই গ্রামের আব্দুল কুদ্দুস আকন্দের ছেলে।
 
পুলিশ জানায়, বুধবার বেলা ১১ টায় এনায়েতপুর-শাহজাদপুর সড়কে রুপনাই বেইলি সেতুর উপর দিয়ে হেঁটে যাওয়ার সময় একটি ভ্যান তাকে ধাক্কা দেয়। এ সময় তিনি খাদে পড়ে যান। স্থানীয়রা উদ্ধার করে খাজা ইউনুছ আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম বিশ্বাস তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।