মাদকাসক্ত জীবন থেকে মুক্তি পেতে নাটোরের বড়াইগ্রাম উপজেলায় বেলাল হোসেন ওরফে সুমন সরকার (২৫) নামে এক যুবক স্বেচ্ছায় কারাগারে গেছেন।
বুধবার বিকেল ৩টার তাকে কারাগারে পাঠানো হয়। বেলাল বড়াইগ্রাম উপজেলার কালিকাপুর বাগচিপাড়া গ্রামের অনীল সরকারের ছেলে।
বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) দয়াল কুমার ব্যানার্জী জানান, বেলাল হোসেন একজন হেরোইনসেবী। প্রায় দেড় বছর আগে তিনি ধর্মান্তরিত হয়ে মুসলমান হন। এরপর থেকে তিনি মাঝে মধ্যে তাবলীগে যাতায়াত শুরু করেন। বুধবার দুপুরে বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রে এসে মাদকাসক্তের দায় স্বীকার করে সেচ্ছায় কারাকারে যাওয়ার আবেদন জানান। তার আবেদনের পরিপ্রেক্ষিতে বিকেল ৩টার দিকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমিন বেলালকে ৪ মাসের কারাদণ্ড দিয়ে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
