পল পগবাকে পাওয়ার আশা এখনও ছাড়ছে না রিয়াল মাদ্রিদ। দলবদলের বাজার বন্ধ হওয়ার আগে যে কোনো কিছুই ঘটতে পারে বলে জানিয়েছেন স্পেনের সফলতম ক্লাবটির কোচ জিনেদিন জিদান।
গণমাধ্যমের খবর অনুযায়ী জুভেন্টাস পগবার জন্য ১২ কোটি ইউরো মূল্য নির্ধারণ করে দিয়েছে এবং ২৩ বছর বয়সী ফরাসি এই মিডফিল্ডারকে পেতে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডই এগিয়ে আছে।
জিদান বলেন, এই মুহূর্তে (পগবার জন্য) আমরা কাজ করে যাচ্ছি এবং আমি এর বেশি কিছু বলতে পারছি না। দলবদলের বাজার বন্ধ হবে আগামী ৩১ আগস্ট। তাই এখনও সময় আছে বলে মনে করেন জিদান। ৩১ আগস্ট পর্যন্ত যে কোনো কিছুই ঘটতে পারে, কিন্তু এখন সে রিয়াল মাদ্রিদের খেলোয়াড় নয় এবং কী ঘটবে সে বিষয়ে আমি কথা বলতে পারি না। গোল.কম।
