ডিএমপির ১২ থানায় ওসি রদবদল

আপডেট : ২৭ জুলাই ২০১৬, ১৮:৫৩
 
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পুলিশ পরিদর্শক পদে ১২ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। ২৬ জুলাই মঙ্গলবার ডিএমপির কমিশনার  আছাদুজ্জামান মিয়া স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি চূড়ান্ত হয়।
 
ঢাকা মেট্রোপলিটন পুলিশের পল্টন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তোফায়েল আহমেদকে পুলিশ পরিদর্শক (তদন্ত) যাত্রাবাড়ী থানা, যাত্রাবাড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কাজী শাহীদুজ্জামানকে পুলিশ পরিদর্শক (তদন্ত) পল্টন থানা, রামপুরা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত)  শফিকুল গনি সাবুকে পুলিশ পরিদর্শক (তদন্ত) উত্তরা পূর্ব থানা।
উত্তরা পূর্ব থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কাজী সাহান হককে পুলিশ পরিদর্শক (তদন্ত) রামপুরা থানা, অর্গানাইজড ক্রাইম ট্রান্সন্যাশনাল ক্রাইমের পুলিশ পরিদর্শক মফিজুল আলমকে পুলিশ পরিদর্শক (অপারেশন) সবুজবাগ থানা, উত্তরখান থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) আলমগীর হোসেনকে পুলিশ পরিদর্শক (তদন্ত) উত্তরখান থানা, পুলিশ পরিদর্শক (লাইনওআর) মুহাম্মদ মামুনুর রহমানকে পুলিশ পরিদর্শক (অপারেশন) উত্তরখান থানা, পুলিশ পরিদর্শক (লাইনওআর) শেখ  আমিরুল ইসলামকে পুলিশ পরিদর্শক সিরিয়াস ক্রাইম বিভাগ।
 
পুলিশ পরিদর্শক (লাইনওআর) মুহাম্মদ জাহেদুর রহমানকে পুলিশ পরিদর্শক অর্গানাইজড ক্রাইম বিভাগ, পুলিশ পরিদর্শক (লাইনওআর) মোহাম্মদ শলীফুল ইসলামকে পুলিশ পরিদর্শক গোয়েন্দা-দক্ষিণ বিভাগ, পুলিশ পরিদর্শক (লাইনওআর) মতিউর রহমানকে পুলিশ পরিদর্শক প্রসিকিউশন বিভাগ ও পুলিশ পরিদর্শক (লাইনওআর) মো. আব্দুল হালিম খানকে পুলিশ পরিদর্শক প্রসিকিউশন বিভাগে বদলি করা হয়েছে।