গাজীপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড

আপডেট : ২৮ জুলাই ২০১৬, ১১:২১
গাজীপুর সদর উপজেলায় একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে। আগুনে কারখানার মেশিন ও আসবাবপত্র পুড়ে গেছে। কিভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে তা এখনো জানা যায়নি। ক্ষয়-ক্ষতির পরিমাণও জানা যায়নি।
 
বুধবার দিবাগত রাত দুইটার দিকে সদর উপজেলার মির্জাপুর বাংলাবাজার এলাকায় জিএম ফেব্রিক্স লিমিটেড নামের  ওই পোশাক কারখানায় অগ্নিকাণ্ড ঘটে। আগুন দ্রুত পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে জয়দেবপুর ও শ্রীপুর ফায়ার সার্ভিসের চারটি ইউনিটে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
 
জয়দেবপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. হাসিবুর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।