রাজশাহীতে বাংলা ভাইয়ের ‘অর্থসহায়ক’ আটক

আপডেট : ২৮ জুলাই ২০১৬, ১৫:০৬
 
রাজশাহীর বাগমারা উপজেলার বড়বিহানালী এলাকা থেকে আকবর আলী (৫৩) ওরফে ভাটা আকবর নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ওই অভিযান চালানো হয়।
 
পুলিশ বলছে, আকবর নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য। তিনি মৃত্যুদণ্ড কার্যকর হওয়া জেএমবি নেতা সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাইকে অর্থ দিয়ে সহায়তা করতেন।
 

বাগমারা থানার উপপরিদর্শক (এসআই) রাজিব হাসান জানান, গোপন খবরের ভিত্তিতে অভিযানকালে নিজ বাড়ি থেকে পুলিশ আকবর আলীকে আটক করে। তিনি জেএমবির সদস্য। আকবর বিভিন্ন অভিযানে অর্থ দিয়ে বাংলা ভাইকে সহায়তা করতেন। এর আগেও তাঁকে আটক করা হয়েছিল।