সাতক্ষীরায় বিশেষ অভিযানে আটক ৪৩

আপডেট : ২৮ জুলাই ২০১৬, ১৫:৩৮
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ অভিযানে ৪৩ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে জামায়াত-শিবিরের আট কর্মী রয়েছে।
 
বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।  
 
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার ডিআইওয়ান মিজানুর রহমান এ তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, আটকদের বিরুদ্ধ নাশকতাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।