নওগাঁর সাপাহারে বাংলাদেশ জামায়াত ইসলামীর সাবেক উপজেলা সেক্রেটারি ও বর্তমান জেলা জামায়াতের অর্থ বিষয়ক সম্পাদক মো: সাইদুল ইসলামকে (৪৭) বৃহস্পতিবার বিকেলে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার বাড়ি থেকে জিহাদি বই উদ্ধার করেছে র্যাব-৫।
সাইদুল ইসলাম উপজেলা সদরের জয়পুর দিঘীপাড়ার মৃত: ওলি আমাম্মেদের ছেলে।
রাজশাহী-৫ জয়পুরহাট র্যাব ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক মোহাম্মদ আসিকুর রহমান পিএএম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিকেল ৪টার দিকে তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার বাড়ি থেকে বেশ কিছু জিহাদি বই উদ্ধার করা হয়।
আসিকুর রহমান আরো জানান, তার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডে মামলা রয়েছে।
