বগুড়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩

আপডেট : ২৮ জুলাই ২০১৬, ২২:৪৪
বগুড়ার শেরপুরে গাড়িদহ এলাকায় বৃহস্পতিবার রাতে বাস-ট্রাকের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। নিহতদের পরিচয় জানা যায়নি। আহত হয়েছে আরো ১৫ জন ।
 
পুলিশ জানায়, রাত ৯টার দিকে ঢাকাগামী একটি বাসের সঙ্গে বিপরীত দিকে থেকে মালবাহী ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন মারা যান। এ ঘটনায় আহতদের মধ্যে তিনজনকে বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর আরও দুজনের মৃত্যু হয়।
 
বগুড়া মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশের টিএসআই শাহ আলম দুর্ঘটনায় তিনজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন ।