মাহামুদা বেগম
বরিশাল বাবুগঞ্জের ঠাকুর মল্লিক গ্রামের মরহুম হাবিবুর রহমান সিকদারের স্ত্রী মাহামুদা বেগম (৮৫) বার্ধক্যজনিত কারণে গতকাল বৃহস্পতিবার ছোট ছেলে শাহরিয়ার খালেদ বাহাদুরের মিরপুরের মাজার রোডস্থ বাসায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তিনি ছেলে, তিন মেয়ে, নাতি-নাতনি ও বহু আত্মীয়-স্বজন রেখে যান। তার প্রথম জানাজার নামাজ মিরপুর মাজার মসজিদে অনুষ্ঠিত হয়। গ্রামের বাড়িতে আজ সকাল ৮টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। তার বড় ছেলে শফিকুল ইসলাম সিকদার মিরপুরের ওএসবি চক্ষু হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ চিকিত্সক।
ইয়াকুব খান মিল্কী
কিশোরগঞ্জের ইটনা উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা-সভাপতি ও দৈনিক শতাব্দীর কণ্ঠ পত্রিকার ইটনা প্রতিনিধি ইয়াকুব খান মিল্কী (৬৬) বুধবার রাতে হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন (ইন্নাল্লিলাহি...রাজিউন)। তিনি স্ত্রী ও অসংখ্য গুণগ্রাহী রেখে যান। তিনি বহু সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন। গতকাল বৃহস্পতিবার বাদ জোহর নামাজে জানাজার পর তাকে হাসপাতাল সংলগ্ন কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে কিশোরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আহমেদউল্লাহ ও সাধারণ সম্পাদক সাকাউদ্দিন আহাম্মদ রাজন গভীর শোক প্রকাশ করেছেন।
সিদ্দিক আলী
যশোরের বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব সিদ্দিক আলী (৮২) বৃহস্পতিবার ভোরে ঢাকায় একটি হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে... রাজেউন)। তিনি ২ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে যান। বাদ আছর যশোরের রেলগেট জামে মসজিদে নামাজে জানাজাশেষে কারবালা গোরস্থানে দাফন সম্পন্ন হয়। শুক্রবার বাদ আছর মরহুমের রেলগেটের নিজ বাসভবনে কুলখানি অনুষ্ঠিত হয়।
রাজীব মল্লিক
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শ্রীপুর নিবাসী অবসরপ্রাপ্ত শিক্ষক বিষ্ণুপদ মল্লিকের ২য় পুত্র কানুনগোপাড়া স্যার আশুতোষ সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, যুবলীগ নেতা সংগঠক রাজীব মল্লিক (৩৩) গত রবিবার সকাল ৮টায় চমেক হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় পরলোকগমন করেন। ওইদিন দুপুরে শ্রীপুরের পারিবারিক শ্মশানে প্রয়াতের দাহকার্য সম্পন্ন করা হয়। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি, মঈন উদ্দীন খান বাদল এমপি প্রমুখ।
