ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়ক অবরোধ

আপডেট : ২৯ জুলাই ২০১৬, ১২:০৮
ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের ডাকবাংলা বাজার এলাকায় ঘণ্টাব্যাপী মহাসড়ক অবরোধ করেছে এলাকাবাসী।
 
শুক্রবার সকাল নয়টা থেকে ১০টা পর্যন্ত ওই সড়ক সংস্কারের দাবিতে  এ অবরোধ করে তারা। সড়কটি সংস্থার হবে পুলিশের এমন আশ্বাসে তারা অবরোধ তুলে নেয়।
 
এলাকাবাসীর অভিযোগ, ২০১৫ সালের এপ্রিল মাসের প্রথম দিকে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের নতুন রাস্তা নির্মাণের কাজ শুরু হয়।  ওই মহাসড়কের কিছু অংশে কাজ করা হলেও উত্তর নারায়ণপুর থেকে বৈডাঙ্গা বাজার পর্যন্ত এক কিলোমিটার রাস্তা দেড় বছর পার হয়ে গেলে মেরামত করা হয়নি।  খানাখন্দে ভরা রাস্তাটিতে প্রতিনিয়তই দুর্ঘটনা ঘটছে।