দেশের অর্থনৈতিক অবস্থা মজবুত হয়েছে: নাসিম

আপডেট : ২৯ জুলাই ২০১৬, ১৯:১৯
 
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘দেশের অর্থনৈতিক অবস্থা মজবুত হয়েছে। সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পেয়েছে।’
 
শুক্রবার বিকেলে কাজীপুরের দুর্গম চরাঞ্চলে বন্যা ও ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে নগদ অর্থ ও ত্রাণ সামগ্রী বিতরণকালে নাটুয়ারপাড়া, তেকানি এবং শুভগাছা ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত পৃথক তিনটি সমাবেশে এসব কথা বলেছেন।
 
মন্ত্রী বলেন, ‘মানুষ যখন তাদের ভাগ্যের পরিবর্তন দেখছে, ঠিক সেই মুহূর্তে বাংলাদেশে চক্রান্ত করে জঙ্গিবাদ আনা হয়েছে। তারা আসলে মুসলমান নয়। কেননা মুসলমান হয়ে মুসলমান হত্যা একই সাথে মুসলমানদের পবিত্র ভূমিতে হামলা করতে পারে না। এরা ধনীর দুলাল হয়ে কাদের প্ররোচনায় জঙ্গি হয়েছে, তা মানুষ বুঝতে পেরেছে।