বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সাজার প্রতিবাদে আবারো দেশব্যাপী সমাবেশ ও বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। আগামী রবিবার সারাদেশে সকল উপজেলা ইউনিটে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে।
শুক্রবার ছাত্রদলের দফতর সম্পাদক মো. আবদুস সাত্তার পাটোয়ারী স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিবৃতিতে এই কর্মসূচি ঘোষণা করা হয়।
বিবৃতিতে ছাত্রদলের সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক মো. আকরামুল হাসান সারাদেশের সকল উপজেলা ইউনিটকে বিক্ষোভ মিছিল ও সমাবেশ যথাযথভাবে পালন করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
