পদ্মায় তীব্র স্রোতে শিমুলিয়া-কাওড়াকান্দি ফেরি চলাচল বিঘ্নিত

আপডেট : ৩০ জুলাই ২০১৬, ১১:৩৪
শিমুলিয়া-কাওড়াকান্দি ফেরি চলাচল পদ্মার প্রবল স্রোতের কারণে টানা এক সপ্তাহ ধরে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। তবে গত কয়েকদিনের তুলনায় শনিবার যান-বাহনের চাপ কম রয়েছে। উভয় প্রান্তে পারাপারের অপেক্ষায় রয়েছে প্রায় দুই শতাধিক যান।
 
এসব তথ্য দিয়ে বিআইডব্লিউটিসি’র সহকারী মহাব্যবস্থাপক শাহ নেওয়াজ খালেদ জানান, বহরে ১৭টি ফেরির মধ্যে এখন চলাচল করছে ১৩টি ফেরি। এদের মধ্যে চারটি রোরো, চারটি কে-টাইপ, চারটি ডাম্প ও একটি মিডিয়াম ফেরি চলছে।
 
লৌহজং ট্রানিংয়ে তীব্র স্রোতের সঙ্গে ফেরিকে লড়াই করে টেনে নেয়ার জন্য বিআইডব্লিউটিএ’র উচ্চ ক্ষমতার টাক ব্যবহার করা হচ্ছে। যে জন্য গত কয়েকদিনের তুলনায় আজ বেশি ফেরি চলাচল করছে। তবে অপর প্রান্তে যেতে ফেরিগুলো দেড়গুণ সময় নিচ্ছে। বাস ও ছোট যানকে প্রাধান্য দেয়ায় পণ্যবাহী বেশির ভাগ ট্রাক আটকা পড়েছে।