বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতালের নির্মাণ কার্যক্রম গতকাল বৃহস্পতিবার বিকালে পরিদর্শন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক এমপি। সুপার স্পেশালাইজড হাসপাতাল প্রকল্পের কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন প্রকল্পের পরিচালক অধ্যাপক ডা. জুলফিকার রহমান খান। সুপার স্পেশালাইজ কার্যক্রমের অগ্রগতিতে মন্ত্রী সন্তোষ প্রকাশ করে বলেন, নির্ধারিত সময়ের মধ্যেই এই স্পেশালাইজড হাসপাতালের নির্মাণ কাজ সমাপ্ত হবে বলে আশা করা যায়।
এ সময় সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. সাহানা আখতার রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল আলম, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এ বি এম আব্দুল হান্নান, প্রক্টর অধ্যাপক সৈয়দ মোজাফফর আহমেদ, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল এ কে মাহবুবুল হক প্রমুখ উপস্থিত ছিলেন। -প্রেস বিজ্ঞপ্তি
