ফরিদপুরের সালথা উপজেলায় যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত মো. মনির হোসেন (২৫) উপজেলার গট্টি ইউনিয়নের দাড়িয়াকান্দী গ্রামের মালেক শেখের ছেলে।
শনিবার সকালে নিজ বাড়ির উঠান থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
মনিরের ভাতিজা শাহিন শেখ জানান, জমিতে কাজ করা নিয়ে চাচা মনিরের সঙ্গে তার বাবার বাক্বিতণ্ডা হয়। একপর্যায় বাবার উপর ক্ষিপ্ত হয়ে কীটনাশক পান করে চাচা আত্মহত্যা করেন।
পরিবারের দাবি, পারিবারিক কলহের জের ধরে শনিরবার সকালে ঘরে থাকা কীটনাশক পান করে মনির আত্মহত্যা করেছেন।
সালথা থানার এসআই বিপ্লব কুমার দাস জানান, ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
উল্লেখ্য, ৩০ সেপ্টম্বর সকালে মনির হোসেনের বড় ভাই আবুল হোসেনকে (২৬) কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনার মামলায় মনির সাক্ষী ছিলেন।
