সাতক্ষীরা জেলাব্যাপী পুলিশের বিশেষ অভিযানে জামায়াত-শিবিরের ১৯ কর্মীসহ ৪৭জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে।
শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার সকাল পর্যন্ত পরিচালিত অভিযানে জেলার আটটি থানার বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়।
জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান জানান, আটককৃতদের বিরুদ্ধে নাশকতার বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে। তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
