শনিবার ফাহাদকে সংবর্ধনা

আপডেট : ৩০ জুলাই ২০১৬, ১৬:২৯
দুবাইয়ে অনুষ্ঠিত দুবাই আন্তর্জাতিক জুনিয়র্স দাবায় চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশের ফিদে মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমানকে সংবর্ধনা দেবে শেখ রাসেল মেমোরিয়াল স্পোর্টিং ক্লাব। শনিবার ক্লাবের পক্ষ থেকে রাজধানীর একটি হোটেলে তাকে সংবর্ধনা দেয়া হবে।
 
প্রিমিয়ার ডিভিশন দাবা লিগের অপরাজিত চ্যাম্পিয়ন শেখ রাসেল মেমোরিয়াল স্পোটিং ক্লাবের খেলোয়াড় ফিদেমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান। ফাহাদ চ্যাম্পিয়ন হবার সুবাদে শেখ মাখতুম বিন হামদান আল মাখতুম কাপ, স্বর্ণ পদক এবং দুই হাজার মার্কিন ডলার অর্থ পুরস্কার লাভ করেন।