রুটকে পেছনে ফেললেন স্মিথ

আপডেট : ৩০ জুলাই ২০১৬, ১৯:০৭
২০১৪ সাল থেকে এখন পর্যন্ত টেস্ট ম্যাচে রান করার ক্ষেত্রে ইংল্যান্ডের জো রুটকে পেছনে ফেললেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথ।পাল্লেকেলেতে সিরিজের প্রথম ম্যাচের দুই ইনিংসে মোট ৮৫ রান করে নিজের রান সংগ্রহের সংখ্যাটা ২৯৬৭-এ নিয়ে যান স্মিথ। ফলে এ সময়ে টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ রানের তালিকায় শীর্ষে উঠে যান স্মিথ। দ্বিতীয় স্থানে থাকা রুটের সংগ্রহ ২৯২০ রান। 
 
২০১৪ সালের পহেলা জানুয়ারি থেকে এখন পর্যন্ত ২৬টি টেস্ট ম্যাচ খেলেছেন স্মিথ। ১২টি করে সেঞ্চুরি ও হাফ-সেঞ্চুরিতে ২৯৬৭ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহক এখন তিনিই। 
 
৮টি সেঞ্চুরি ও ১৭টি হাফ-সেঞ্চুরিতে ২৯ ম্যাচে ২৯২০ রান করেছেন রুট। ফলে তার অবস্থান দ্বিতীয়। তৃতীয় স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার। ১১টি সেঞ্চুরি ও ১০টি হাফ-সেঞ্চুরিতে ২৬ ম্যাচে ২৬১৫ রান করেছেন ওয়ার্নার।