২২ মে পর্যন্ত বাড়তে পারে ব্রেক্সিটের মেয়াদ

আপডেট : ২২ মার্চ ২০১৯, ০০:৪৪

ব্রিটেনের ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে বেরিয়ে যাবার (ব্রেক্সিট) মেয়াদ ২২ মে পর্যন্ত বাড়তে পারে। গতকাল বৃহস্পতিবার ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে এ কথা বলা হয়েছে। এর পরে আর সময় দেয়া সম্ভব হবে না বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে। তবে শর্তে বলা হয়েছে, পার্লামেন্টের আগামী অধিবেশনে এমপিদের এই বিলের পক্ষে সম্মতি দিতে হবে। এর আগে একই দিন বেক্সিট নিয়ে কথা বলার জন্য ব্রাসেলস যান ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। -বিবিসি