হবিগঞ্জে বাসচাপায় অজ্ঞাত এক ব্যক্তি নিহত

আপডেট : ৩১ জুলাই ২০১৬, ০৯:৫০
 
হবিগঞ্জের মাধবপুরে নোয়াপাড়ায় বাসচাপায় অজ্ঞাত (৪৫) এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের কাউসারনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
 
স্থানীয়রা জানান, রাতে ওই ব্যক্তি রাস্তা পারাপার হচ্ছিলেন। এ সময় দ্রুতগামী একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে নিয়ে যায়।
 
মাধবপুর থানার ওসি (তদন্ত) মো. সাজেদুল ইসলাম জানান, লাশ হবিগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।