ভোলার দৌলতখানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। রবিবার সকালে উপজেলার চর খলিফা ইউনিয়নের দিদারুলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার দিদারুলা গ্রামের নোমান খানের ছেলে স্থানীয় স্কুলের নবম শ্রেণির ছাত্র সাকিব (১৪) ও বিল্লাল হোসেনের ছেলে পোল্ট্রি ব্যবসায়ী শামীম (৩০)।
দৌলতখান থানার ওসি এনায়েত হোসেন জানান, সকালে শামীম তার বাড়ির মুরগির খামারের লাইট অন করতে গেলে বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন। এ অবস্থায় তাকে উদ্ধার করতে গিয়ে প্রতিবেশী শামীম এগিয়ে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।
